ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচনে কে কোন পদ পেলেন !

সদ্য অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। বিগত দু’বছর ধরে সংশ্লিষ্ট ফিল্ম সংগঠনের বেশ কয়েকটি পদ একেবারে নির্দিষ্ট ছিল। এবারের নির্বাচনী ফলেও সভাপতি পদে যেমন রঞ্জিত মল্লিক রয়েছেন, তেমনই কার্যকরী সভাপতি পদে বহাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতিবারেও সম্পাদক পদে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। তবে উল্লেখযোগ্যভাবে, এই বছরে কোনও পদে নেই টলিপাড়ার দুই সুপারস্টার দেব এবং জিৎ। বেশ কয়েক বছর বাদে ফোরামে প্রত্যাবর্তন ঘটল অভিনেতা দেবদূত ঘোষের। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে সহকারী সম্পাদকের পদ সামলাবেন তিনি। যদিও নতুন ক’জন অভিনেতার নাম বিভিন্ন পদে যোগ হয়েছে। সেই তালিকার অন্যতম বাসবদত্তা চট্টোপাধ্য়ায়। আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক ভোটে নবনির্বাচিত কোষাধ্যক্ষ হয়েছেন অভিনেত্রী।

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচনে কে কোন পদ পেলেন? দেখে নিন একনজরে-

সভাপতি- রঞ্জিত মল্লিক
কার্যকরী সভাপতি- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সহ সভাপতি- চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল
সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়
সহকারী সম্পাদক- আবির চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ
যুগ্ম-সম্পাদক- চন্দন সেন, শুভাশিস মিত্র
কোষাধ‍্যক্ষ- বাসবদত্তা চট্টোপাধ্যায়
সহকারী কোষাধ‍্যক্ষ- দিগন্ত বাগচী
কার্যকরী কমিটির সদস‍্য- কুশল চট্টোপাধ্যায়, জয়ন্ত দত্ত বর্মন, গৌরব চট্টোপাধ্যায়, পায়েল দে, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত