এবার হুমকি ফোন রণবীর সিংকে, পুলিশের দ্বারস্থ ‘বাজিরাও’

এবার রণবীর সিংকেও করা হল হুমকি ফোন। সূত্রের খবর, রণবীরের ফোনে হোয়াটসঅ্যাপে আচমকাই একটি ‘ভয়েস নোট’ আসে। যেখানে রীতিমতো রণবীরকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কোটি টাকা চাওয়া হয়। এই ঘটনার পর মুম্বই পুলিশের দ্বারস্থ হয়ে বাড়ির বাইরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আবেদন করেন অভিনেতা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই রণবীর ও দীপিকার বাড়ি বাইরে থেকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছেন সে বিষয় এখনও কিছু জানা যায়নি।