‘রেড ফ্ল্যাগ’-এ ভালোবাসার কোন নয়া রসায়ন দেখাবে দিব্যজ্যোতি-দিব্যাণী!

সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে বড়পর্দায়ও অভিষেক ঘটেছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। রানা সরকারের প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যাবে তাকে। দিব্য সঙ্গে জুটিতে থাকছেন দিব্যাণী মণ্ডল। টেলি পর্দার দুই জনপ্রিয় তারকার এবার বড় পর্দায় আসতে চলেছেন। প্রেম দিবসের আবহেই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবি ‘রেড ফ্ল্যাগ’র পোস্টার। আর তাতে চোখ রাখতেই দু’জনের দর্শক-অনুরাগীরাই বড়সড় চমক পেয়েছেন। ছবির নামেই লুকিয়ে রয়েছে এক অন্যরকম প্রেমের গল্প। পোস্টারে দিব্যজ্যোতি ও দিব্যাণীকে দেখা যাচ্ছে ঠোঁটে-ঠোঁট ডুবিয়ে ঘনিষ্ঠ চুম্বনে মজে থাকতে। জেন জি’র প্রেম নিয়েই নাকি আবর্তিত হবে এই ছবির গল্প। শোনা যাচ্ছে, দিব্যজ্যোতিকে দেখা যাবে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভূমিকায়। যিনি পেশায় একজন ফুড ব্লগার। হঠাৎই তার জীবনে হিমেল হাওয়া হয়ে আসে দিব্যাণী। পালটাতে থাকে জীবন। এরপর তা কোনদিকে মোড় নেবে তা তো ছবির গল্পই বলবে।