প্রেমদিবসে ছাঁদনাতলায় বসতে চলেছেন টলিপাড়ার মিষ্টি জুটি রণজয়-শ্যামৌপ্তি। এর আগে আইবুড়ো ভাত পর্বের সব মূহুর্তই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা। আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা। তারপরই গোধূলি লগ্নে এক হবে রণজয়-শ্যামৌপ্তির চার হাত। তার প্রাক্কালেই সম্পন্ন হল গাত্রহরিদ্রা। বিয়ের দিন সকাল থেকেই গায়ে হলুদের অনুষ্ঠান দিয়ে জীবনের নতুন অধ্যায়ের যাত্রা শুরু করল রণজয়-শ্যামৌপ্তি। সেই সুন্দর মূহুর্তের ছবিও এবার সামাজিক মাধ্যমে শেয়ার করলেন জুটি। শনিবার দুপুরে সেখানেই রণজয়-শ্যামৌপ্তির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হল। গাঁদাফুলে সাজানো আসরে মধ্যমণি তারকা বর-কনে। চিরাচরিত হলুদ রঙের শাড়ি-পাঞ্জাবিতে না সাজলেও এদিনের অনুষ্ঠানের জন্য যে পোশাক তাঁরা বেছে নিয়েছিলেন, তাতে সাদার উপরে হলুদের ছোঁয়া রয়েছে। গায়ে হলুদের আসরে হবু স্বামী রণজয়ের কোলে চড়ে খুনসুটিতে মাততে দেখা গেল শ্যামৌপ্তিকে। হাতে শাঁখা-পলা। কপালে ছোট্ট টিপ। হালকা লিপস্টিক। পায়ে আলতা আর হালকা সোনার গয়নায় শ্যামৌপ্তির স্নিগ্ধ রূপে যেন মুগ্ধ রণজয়। প্রেমদিবসে বিয়ের সকালে চোখে চোখেই যেন একে-অপরের প্রেমের পরশে ডুব দিলেন। দক্ষিণ কলকাতার যে অভিজাত হোটেলে বসছে বিয়ের আসর। অনুশ্রী মালহোত্রার পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। লাল রঙের শাড়িতে লাজে রাঙা কনে হিসেবে দেখা যাবে শ্যামৌপ্তিকে। শাড়ির আঁচলে থাকছে গোল্ডেন-রঙা গাছকৌটোর কাজ। আর অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবিতে সাজবেন রণজয় বিষ্ণু। অভিনেতার জ্যাকেটে থাকছে শঙ্খবিয়ের সাজপোশাক থেকে আয়োজনে বর-কনে উভয়েই আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া রেখেছেন।