ফের জুটি বাঁধছেন রোহিত-ঋতুপর্ণা

ফের একবার পর্দায় জুটিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রোহিত রায়কে। ছবির নাম ‘জয়িতা’। এই ছবির পরিচালক জিৎ দত্ত। নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে রোহিত রায়ের চরিত্রের নাম ‘শুভেন্দু’। এই মুহূর্তে কলকাতায় চলছে পুরোদমে নতুন ছবির শুটিং। এই ছবির মূল চরিত্র ‘শুভেন্দু’র জীবনে একাকীত্ব আষ্টেপৃষ্ঠে রয়েছে। সেই শুভেন্দুর নানা সমস্যা রয়েছে। হঠাৎই তার দেখাশোনার দায়িত্বই পায় ‘জয়িতা’ অর্থাৎ ঋতুপর্ণা। আর তারপরই শুভেন্দুর জীবনের নানা সমস্যা সম্পর্কে অবগত হয় সে। এমনকী সে বুঝতে পারে শুভেন্দুর আসল রোগ। একাকীত্বই যে শুভেন্দুর আসল রোগ তা বুঝতে পেরে জয়িতা পরবর্তী কী পদক্ষেপ নেয় শুভেন্দুর জন্য। তা যদিও ছবির গল্পেই জানা যাবে আপাতত শুরু হয়েছে এই ছবির শুটিং।