ভোটের মুখে কলকাতায় নতুন সিনেমার প্রচার করতে এসে ‘অনুপ্রেরণা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন তাপসী পান্নু। ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে কলকাতায় আসন্ন সিনেমা ‘আস্সি’র প্রচারে এসেছেন তাপসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করে তিনি বলেন, ‘উনি ভীষণ দৃঢ়চেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। আমি সবসময় এমন মানুষদের দ্বারা অনুপ্রাণিত হই। কারণ আমরা সকলেই তো দিনের শেষে পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনও ক্ষেত্রেই হোক না কেন! তাই কেউ যদি এই পুরুষতন্ত্রে নিজস্ব ছাপ ফেলতে পারেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই মুখিয়ে থাকি।”