আচমকাই ‘অ্যাংরি ম্যান’ অবতারে ধরা দিয়েছেন অমিতাভ বচ্চন। বছর ৮৩’র শাহেনশা নিজের ব্লগে হঠাৎ লিখলেন ‘চুপ’। সঙ্গে জুড়ে দেন লালমুখের রাগী ইমোজি। অমিতাভ বচ্চনের ওই পোস্টের পর থেকেই সোশাল মিডিয়া তাঁর মনের খবর জানার জন্য উন্মুখ হয়ে উঠেছে। কিংবদন্তি অভিনেতার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা জানার জন্যও উদগ্রীব হয়েছেন নেটিজেনরা। অনেকের মনে আবার প্রশ্ন উঠেছে, নতুন কোনও ছবির জন্য কি এই ইঙ্গিতমূলক পোস্ট?