লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৭৯তম ‘বাফটা’র মঞ্চে দাঁড়িয়ে আলিয়া ভাট প্রমাণ করে দিলেন তিনি ‘সাচ্চা ভারতীয়’। এবছরে বাফটার মঞ্চে উপস্থাপিকার দ্বায়িত্বে ছিলেন খান বধূ। ‘বাফটা’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, হিন্দিতে ‘নমস্কার’ বলে উপস্থাপনা শুরু করলেন আলিয়া। তিনি গড়গড় করে বললেন, “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।” অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” এরপর অবশ্য তিনি ইংরাজিতেও বক্তব্য রাখেন। নিজের মাতৃভাষার প্রতি আলিয়ার আবেগে মুগ্ধ অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তাই নিমেষে ভাইরাল ভিডিওটি। সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।