‘বিরোশ’-এর বিবাহবাসরে আমন্ত্রিত প্রধানমন্ত্রী, চিঠিতে পাঠালেন শুভেচ্ছাবার্তা

রাত পোহালেই চার হাত এক হবে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। তার আগে হবু দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদয়পুরে বসবে তাঁদের রাজকীয় বিয়ের আসর। আমন্ত্রিত প্রধানমন্ত্রীও। বিজয়-রশ্মিকার আমন্ত্রণপত্রের উত্তরে প্রধানমন্ত্রী বিজয়ের বাবা ও মায়ের উদ্দেশে লেখেন, ‘২৬ ফেব্রুয়ারি বিজয় ও রশ্মিকার বিয়ের এই আমন্ত্রণ পেয়ে আমি ভীষণ খুশি। বিজয় ও রশ্মিকার পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিজয় ও রশ্মিকার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সপ্তপদীর সঙ্গে সঙ্গে ওরা দু’জন শুধু দম্পতিই নয়, বরং হয়ে উঠুক বন্ধু। একে অপরের পরিপূরক। ঠিক পর্দার মতোই ওদের জীবনেও যেন সমস্ত খুশি উপচে পড়ে এই কামনা করি।’