প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে অরিজিৎ-এর নতুন গান ‘রায়না’

কথা রাখলেন অরিজিৎ সিং। প্লেব্য়াক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে শিল্পীর নতুন গান। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় যা নিয়ে চলছে জোর চর্চা। অরিজিৎ সিংয়ের নতুন গান ‘রায়না’। যার সুরকার শেখর রাভজিয়ানি। গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। আদ্যোপান্ত রোম্যান্টিক গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। তবে গায়ক আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে। চলতি বছরে সেই কাজগুলি তিনি শেষ করবেন। সেই তালিকারই অন্যতম জুনেইদ খানের ‘এক দিন’।