অবশেষে কলকাতায় ফিরলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ভালোবাসার মরশুমে স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। মধ্যপ্রাচ্যের অগ্নগর্ভ পরিস্থিতির জেরে সেখান থেকে ট্যুর শেষে কলকাতায় ফেরার পথে প্যারিসে আটকে পড়েন সন্দীপ্তা ও সৌম্য। অবশেষে সমস্ত জট কাটিয়ে কলকাতায় ফিরলেন অভিনেত্রী। নরওয়ে ট্যুর সেরে কলকাতায় ফেরার আগেই গোল বাঁধে। তাঁদের দু’জনের কলকাতা ফেরার পথে বাদ সাধে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। সোশাল মিডিয়া পোস্টে একথা নিজেই জানিয়েছিলেন সন্দীপ্তা। সঙ্গে এও জানিয়েছিলেন যে তাঁরা প্যারিসে আটকে রয়েছেন এবং সেখানে নিরাপদেই রয়েছেন।