মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অনন্যা গুহ। গত বছর ফেব্রুয়ারী মাসে আশীর্বাদ এবং এনগেইজমেন্ট সেরেছিলেন অনন্যা-সুকান্ত। এর কিছু মাস পরেই তারা জানিয়ে দেয় ৯ মার্চ ২০২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিছুদিন আগে এই জুটির এক সঙ্গে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজন মন্তব্য করায় সুকান্ত জানায় গত বছর তাঁদের এনগেইজমেন্টের অনুষ্ঠানের দিনেই আইনী বিয়ে সেরেছেন তারা। সুতরাং চাইলে তারা একসঙ্গে থাকতেই পারেন। এরপর থেকেই নিজেরদের বিয়ের প্রস্তুতির নানা মুহূর্তের ভিডিও ভ্লগের মাধ্যমে তুলে ধরছিলে চর্চিত এই জুটি। অবশেষে এল সেই শুভদিন। এদিন কল্যাণীতে বসেছিল অনন্যা-সুকান্তর বিয়ের আসর। অনন্যা-সুকান্তকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন তাঁদের পরিবারের লোকজন, সঙ্গে ছিলেন টলিপাড়ার অতিথিরা। অনন্যা-সুকান্তর বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। তার জন্য কীভাবে বাড়ি সাজানো হচ্ছে, তার ভিডিয়ো পোস্ট করেছিলেন সুকান্ত। এরপর অনন্যার আলতা পরার অনুষ্ঠানের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তিনি এটা উল্লেখ করেন, মেহেন্দি পরার অনুষ্ঠানটি বাঙালিদের নয়, বরং আলতা পরার চল রয়েছে বাঙালিদের মধ্যে। অনন্যা-সুকান্তর একসঙ্গে গায়ে হলুদ হয়েছে। সেই ছবিও সমাজ মাধ্যমে বিয়ের পর দিন পোস্ট করেছেন সুকান্ত। সোমবার সকালেই গায়ে হলুদের অনুষ্ঠানে অনন্যা-সুকান্তর নানা রোম্যান্টিক মুহূর্ত ফ্রেমবন্দি হয়। চিরাচরিত হলুদ পোশাকে না সাজলেও জুটির ফ্যাশন সেন্স কিন্তু বেজায় প্রশংসিত হয়েছে। আর সোমবার রাতের পর থেকেই সিঁদুরদানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। দম্পতি শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন। বিয়ের রীতি-আচার, সাজসজ্জা থেকে খানাপিনা, সবেতেই আদ্যোপান্ত বাঙালিয়ানা বজায় রেখেছেন অনন্যা-সুকান্ত। বিয়ের দিন লাল ও সোনালী পাড়ের বেনারসী শাড়িতে সেজেছিলেন অনন্যা। সঙ্গে মানানসই সোনার গয়না। অন্যদিকে। সুকান্ত লাল পাঞ্জাবীতে বর বেশে হাজির হন। পরে অবশ্য সাদার ওপর সোনালী কাজ করা পাঞ্জাবীতেই বিয়ে সারেন সুকান্ত।