মুক্তি পেল অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র টিজার

‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দানা দান’ এবং ‘খট্টা মিঠা’-র মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের জুটি ১৬ বছর পর হরর কমেডি ‘ভূত বাংলা’ নিয়ে ফিরছে। মুক্তি পেল অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র টিজার । ছবিটি ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মঙ্গলপুরের বধুসুরের গল্প দিয়ে শুরু হয় ‘ভূত বাংলা’র টিজার। মঙ্গলপুরে যারা বিয়ে করে তাদের হত্যা করে বধুসুর। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক! তবে ‘ভূত বাংলা’য় আগত অতিথিরা সেসম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভূতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে। এমনভাবেই এগিয়েছে প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমা। টিজারে পরিচয় করিয়ে দেওয়া হয় অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, টাবু, ভামিকা গাব্বি, রাজপাল যাদব, মিথিলা পালকার, যিশু সেনগুপ্ত, রাজেশ শর্মা এবং প্রয়াত অভিনেতা আসরানির চরিত্রদের সঙ্গে। ছবিতে খিলাড়ির সঙ্গে রোম্যান্স করবেন ওয়ামিকা গাব্বি।  পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় ধরা দিলেন যিশু। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাব্বুকে। অক্ষয় কুমারকে পাওয়া গেল তাঁর সেই চিরাচরিত কৌতুক অবতারেই। এমনকী বধুসুরের ঝলকও দেখানো হয়েছে।