ঋষি কাপুরের নাম ব্যবহার করা যাবে না, আদালতের দ্বারস্থ কাপুর পরিবার

ব্যাক্তি সুরক্ষা রক্ষার্থে আদালতের দ্বারস্থ কাপুর পরিবার। উদ্দেশ্য প্রয়াত কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের মরণোত্তর ব্যাক্তি সুরক্ষা রক্ষা। অভিনেতার মরণোত্তর অপব্যবহার রুখতেই এই উদ্যোগ পরিবারের। এই পদক্ষেপের এক এবং একমাত্র কারণ ঋষি কাপুরের পরিচয় যাতে কোনওভাবে বাণিজ্যিক প্রচার, বিজ্ঞাপন ও কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনা অনুমতিতে ব্যাবহার না হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কাপুর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে ঋষি কাপুরের নাম, ছবি যদি কেউ ব্যবহার করে তাহলে তাঁদের কাপুর পরিবারের কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রয়াত অভিনেতার নাম বা ছবি যাতে ভুল ভাবে ব্যবহার না হয় এই জন্যই এই উদ্যোগ নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।