প্রাক্তন এবং বর্তমানকে এক ছাদের তলায় নিয়ে ৬১ তম জন্মদিন পালন করলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। বিচ্ছেদের পরেও বন্ধুর মতো একে অপরের ভরসাস্থল হয়ে বাঁচা যায়, তার লাগাতার প্রমাণ দিয়ে চলেছেন আমির। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের দু’জনের সঙ্গে সপ্তাহে দু’দিন দেখাও করেন। আমিরের জন্মদিনের ঘরোয়া পার্টিতে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। এদিন সস্ত্রীক উপস্থিত ছিলেন তিনি। আমিরের জন্মদিনের পার্টির একটি ভিডিও ইরফান শেয়ার করেন। সেখানেই আমিরের দুই প্রাক্তন স্ত্রী-এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রেমিকা গৌরী খানও। সবুজ রঙের কুর্তায় দেখা গিয়েছে তাঁকে। ছিলেন আমিরের প্রথম স্ত্রী রীণা দত্ত। তাঁর সন্তান জুনেইদ এবং ইরাকে দেখা গিয়েছে ঘরোয়া অনুষ্ঠানে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাঁর ছেলে আজাদও ছিলেন ঘরোয়া পার্টিতে। প্রথম আজাদকে কেক খাইয়ে দেন মিস্টার পারফেকশনিস্টকে। ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল আমির ও রিনার। সেই বিবাহিত জীবনে তাঁরা ইতি টানেন ২০০২ সালে। দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনে শেষ হয়। পরবর্তীকালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। সেই বিয়েতেও ২০২১ সালে এসে দাঁড়ি টানেন আমির ও কিরণ। কিন্তু বিয়ে না টিকলেও রিনা-কিরণ দু’জনের সঙ্গেই ভালো সম্পর্ক আমিরের। সে ছবি আবারও ধরা পড়ল জন্মদিনে। আমির-গৌরী একে অপরকে চেনেন দুই দশকেরও বেশি সময় ধরে। পরবর্তীতে তা বন্ধুত্ব ও প্রেমে পরিণত হয়।