৭ দিনেই ১০০০কোটির ক্লাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’

মাত্র 7 দিনে 1 হাজার কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ৷ আদিত্য ধরের স্পাই থ্রিলার সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে এই অঙ্ক অতিক্রম করে ফেলেছে ৷ পাশাপাশি সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি হিসেবে নিজের জায়গা শক্ত করেছে ৷ অবস্থান সুদৃঢ় করেছে। 1000 কোটি টাকার এই মাইলফলক দ্রুততম সময়ে ছুঁয়ে ফেলা ভারতীয় সিনেমার তালিকায় এটি দ্বিতীয় স্থানে রয়েছে ৷ এর আগে আল্লু অর্জুনের ‘পুষ্পা 2’ মাত্র ছয় দিনেই হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে গিয়েছিল ৷ গত বুধবার (18 মার্চ) রেকর্ড-ভাঙা প্রিমিয়ারের পর, বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর.মাধবন, অর্জুন রামপাল অভিনীত ধুরন্ধর 2 ৷ ‘পেইড প্রিভিউ’ এবং মুক্তির প্রথম সপ্তাহান্তের উন্মাদনার কারণে, ছবিটি প্রথম তিন দিনেই ভারতীয় বক্সঅফিসে 100 কোটি টাকার বেশি আয় করে নেয় ৷ এর ফলে ছবিটি মুক্তির প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে মোট 750 কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করে ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড। সপ্তাহের ব্যস্ততম কাজের দিনগুলোতেও ধুরন্ধর 2 তার আয়ের গতি বজায় রাখে ৷ সোম ও মঙ্গলবার আয়ের ক্ষেত্রে বড় কোনও ধস দেখা যায়নি ৷ তবে, টাকার পরিমাণ কমেছে ৷ বুধবার ‘ধুরন্ধর 2’-এর আয়ে 15.7 শতাংশ পতন দেখা যায় ৷ এদিন ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহ থেকে আয় করে 47.70 কোটি টাকা (নেট) ৷ ফলে, ভারতে ছবিটির মোট আয় বেড়ে দাঁড়ায় 623 কোটি টাকা (নেট) বা 745 কোটি টাকা (গ্রস)। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই ছবিটি 700 কোটি টাকার আয়ের গণ্ডি অতিক্রম করে ফেলবে। বক্সঅফিসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, স্পাই অ্যাকশন থ্রিলারটি শুধুমাত্র ভারতেই 745 কোটিরও বেশি আয় করেছে ৷ অন্যদিকে, মাত্র 7 দিনে গ্লোবালি টাকার সংগ্রহ দাঁড়িয়েছে 260 কোটিরও বেশি। 7 দিনের সম্মিলিত আয়ের হিসেবে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে ‘পুষ্পা 2’, যা বিশ্বজুড়ে মোট 1 হাজার 11 কোটি টাকা আয় করেছিল। ‘ধুরন্ধর 2’ এই অঙ্ককে ছাড়িয়ে যেতে পারবে কি না, তা নির্ভর করছে বিদেশের বাজারে বৃহস্পতিবার কত আয় হয় তার ওপরে ৷ অর্থাৎ মাত্র এক সপ্তাহের মধ্যেই 1000 কোটির মাইলফলক অতিক্রম করে ‘ধুরন্ধর 2’ সর্বকালের সেরা ভারতীয় সিনেমার তালিকায় দশ নম্বর জায়গায় ঢুকে পড়ল ৷ বলিউড সিনেমা গুলোর মধ্যে এটি পঞ্চম ছবি ৷ ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ধুরন্ধর’ এবং ‘দঙ্গল’-এর পর জায়গা পেল ধুরন্ধর 2 ৷ আয়ের এই গতিধারা বজায় থাকলে, ছবিটি কেবল একটি ‘ব্লকবাস্টার’ হয়েই থাকবে না ৷ বরং আধুনিক ভারতীয় সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলবে ‘ধুরন্ধর 2’। মাত্র সাত দিনের মধ্যেই 1000 কোটি টাকার মাইলফলক স্পর্শ করে ‘ধুরন্ধর 2’, এস.এস রাজামৌলির ‘বাহুবলী 2’-এর আয়ের গতিকেও ছাড়িয়ে গিয়েছে ৷ কারণ ‘বাহুবলী 2’ এক হাজার কোটির ক্লাবে ঢুকেছিল নবমতম দিনে ৷ প্রভাস ও রানা দাগ্গুবতি অভিনীত এই সিনেমাই ছিল প্রথম ভারতীয় সিনেমা, যা 1000 কোটির গণ্ডি পেরিয়েছিল। ‘ধুরন্ধর 2’ অন্যান্য প্যান-ইন্ডিয়া হিট সিনেমা-যেমন ‘আরআরআর’, ‘কেজিএফ-চ্যাপ্টার 2’, ‘কল্কি 2898 এডি’ এবং বলিউডের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর চেয়েও দ্রুত 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছে। বর্তমানে ভারতীয় বক্সঅফিসে সবকটি ভাষা মিলিয়ে 1 হাজার 471.10 কোটি টাকা আয়ের মাধ্যমে ‘পুষ্পা 2: দ্য রুল’ হল সর্বোচ্চ আয়কারী সিনেমা ৷ এখন প্রশ্ন হল, ‘ধুরন্ধর ‘ কি এই অঙ্ককে ছাড়িয়ে গিয়ে সর্বকালের সেরা ভারতীয় ব্লকবাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার মুক্তি পায় 19 মার্চ । ‘ধুরন্ধর’ সিরিজের প্রথম ভাগ বিশ্বজুড়ে 1 হাজার 300 কোটি টাকা আয় করেছিল ৷ গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার তিন মাস পরেও ছবিটি এখনও প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে। আশা করা হচ্ছে, এর সিক্যুয়েলটি আরও ভালো সাফল্য অর্জন করবে।