ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘সিতারে জমিন পর’

গত বছর জুন মাসে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’। সেই সময় আমির খান ঘোষণা করেছিলেন যে তিনি চান না এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক। যদিও পরবর্তীকালে ইউটিউবে ছবিটি মুক্তি পেয়েছিল কিন্তু তাও একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে। সেই সময় আমির খানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন অনেক তারকা। কিন্তু ছবি মুক্তির ৮ মাস পরেই নিজের মত পরিবর্তন করলেন আমির খান। সোমবার অর্থাৎ ৯ মার্চ ঘোষণা করা হয়, সিনেমাটি মুক্তি পাবে সোনি লিভ নামক ওটিটি প্লাটফর্মে। তবে ছবিটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে এটি ঘোষণা করা হলেও সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানানো হয়নি। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আমির খান, জেনেলিয়া দেশমুখ, আশিস পেন্ডসে, আরুশ দত্ত, আয়ুষ বনসালি, ঋষি শাহানি, গোপিকৃষ্ণন কে ভার্মা, ঋষভ জৈন, বেদান্ত শর্মা, সিমরন মঙ্গেশকর, সম্বিত দেশাই এবং নমন মিশ্র। ছবিটি প্রযোজনা করেছেন আমির খান এবং অপর্ণা পুরোহিত, আমির খান প্রোডাকশনের ব্যানারে, বি. শ্রীনিবাস রাও এবং রবি ভাগচাঁদকা প্রযোজক হিসেবে কাজ করছেন।