‘দৃশ্যম ৩’-তে কোন চরিত্রে থাকছেন প্রকাশ রাজ!

 ফের চর্চায় ‘দৃশ্যম ৩’। শুরুতে এই ছবিতে অক্ষয় খান্নার কাজ করার কথা ছিল। কিন্তু ‘ধুরন্ধর’ সাফল্য মেলার পর এই ছবির শেষ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয়। ফলে তাঁর ছেড়ে দেওয়া এই চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে চলছিল নানা জল্পনা। সাম্প্রতিককালে ‘দৃশ্যম ৩’-এ যোগ দেন প্রকাশ রাজ। তারপর থেকে নতুন করে জল্পনা দানা বাঁধতে থাকে। অক্ষয় ছেড়ে দেওয়া চরিত্রেই কি দেখা যাবে প্রকাশ রাজকে? এমনি অনেক প্রশ্নই উঠছিল। দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা জানান, ‘জনপ্রিয় দৃশ্যম ৩ ছবির শুটিং শুরু করলাম। ছবির টিম এবং আমার চরিত্র দু’টোই দারুণ। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ এটুকু বলও আমি কাউকে সরিয়ে তাঁর জায়গায় আসিনি।’ ব্যস, এটুকুই লিখেছেন প্রকাশ রাজ। তাঁর চরিত্র নিয়ে কোনওকিছু খোলসা করেননি তিনি। আদতে ‘দৃশ্যম ৩’-এ কোন চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজকে তা নিয়ে রহস্য থেকেই গেল।