শাশুড়ির ঠোঁটে ঠোঁট রেখে চুমু ‘বার্থ ডে গার্ল’ অপরাজিতা-র

বরাবর শাশুড়ি মায়ের সঙ্গে অপরাজিতা আঢ্যর সম্পর্কের সমীকরণ লোকের ঈর্ষার কারণ হয়েছে। এবার নিজের জন্মদিনে ছক ভেঙে শাশুড়ির ঠোঁটে ঠোঁট রাখলেন অপরাজিতা। পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করে লিখলেন, ‘এরা আমার লাইফলাইন।’ শনিবার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের সঙ্গেই জন্মদিন উদযাপন করেন তিনি। গোলাপি রঙের একটি গাউনে সেজেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল মুকুট। তার জন্য ড্রেসিং টেবিলের আদলে তৈরি কেকটি নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে। উদযাপনের পরই সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার মধ্যে সকলের নজর কেড়েছে শাশুড়ি মায়ের সঙ্গে অভিনেত্রীর মিষ্টি ছবি। সেখানে শাশুড়ির ঠোঁটে ঠোঁট রেখেছেন অপরাজিতা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমার জন্মদিন…। ফ্রেমে যারা আছে, তারাই আমার লাইফলাইন। বৃষ্টিতে ছাতা, অন্ধকারে প্রদীপ। হতাশায় নিঃশব্দ আশ্রয়। আর যারা ছবিতে নেই, তাঁরা হৃদয়ের গভীরতম আলো হয়ে আছে। নিঃশর্ত, নীরব, অনন্ত। আজ কৃতজ্ঞতার দিন। আমার লাইফলাইনদের জন্য, যাদের ভালোবাসায় আমি প্রতিদিন নতুন করে জন্মাই।’ এই পোস্টেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভাসিয়েছেন অনুরাগীরা। শাশুড়ি মায়ের সঙ্গে তাঁর এই মিষ্টি সম্পর্ক যেন এমনই থাকে, সেই কামনাও করেছেন অনেকেই।