এবার শান্তির সন্ধানে সোশাল মিডিয়া থেকে ‘বাণপ্রস্থ’ ঘোষণা করলেন কিংবদন্তি সুরকার এ আর রহমান। সম্প্রতি চেন্নাইয়ের বুকে এক লাইভ কনসার্টে এই নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। মঞ্চ থেকেই জানান, আপাতত ‘ডিজিটাল ডিটক্স’ করতে চান তিনি। বিশদে জানালেন এর কারণও। আসলে ২০২৬ সালের মার্চ মাস থেকেই শুরু হবে নানা প্রচারমূলক অনুষ্ঠান। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন এ আর রহমান। যদিও তিনি একা নন, অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারও সামলাবেন এই ছবির সঙ্গীতের দায়িত্ব। আর তাই এক বড় দায়িত্বই যে রয়েছে তাঁর কাঁধে এ কথা বলাই বাহুল্য। এককথায় বলা যায় এই সময়টা যেন তাঁর সাধনার সময়। তাই সোশাল মিডিয়ার নানা ঘটনা, কুমন্তব্য যাতে এ আর রহমানের অধ্যাবসায়ে অন্তরায় না হয়ে দাঁড়ায় তাই এমন সিদ্ধান্ত তাঁর। যদিও পাকাপাকিভাবে নয়, শুধুমাত্র আগামী চল্লিশ সপ্তাহ পর্যন্ত নিজেকে ‘ডিজিটাল ডিটক্স’ করতেই এমন পরিকল্পনা নিয়েছেন এ আর রহমান। সোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখে সকলকে তিনি বড়সড় চমক দেবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকী তা যে ভারতীয় বিনোদুনিয়াতেও নতুন চমক হবে এমন ধারণাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।