‘নিউ দিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ একাধিক সম্মানে ভূষিত অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘ভানু’। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপায় সম্মানিত হলেন অনুষ্কা চক্রবর্তী। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অঙ্কিত মজুমদার। এই ছবিতে কাদম্বরী দেবীর ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা। নিউ দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে ‘ভানু’ ছবিটি জিতে নিয়েছে আরও কয়েকটি পুরস্কার। সেরা চলচ্চিত্র হিসেবে ‘রেড স্টোন’ পুরস্কার পেয়েছে ছবিটি, সেরা পরিচালক হিসেবে ‘গোল্ডেন ক্যামেল’ পুরস্কার পেয়েছেন পরিচালক অয়নাংশু বন্দ্যোপাধ্যায় এবং এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অঙ্কিত মজুমদার । তাঁকে ভানুসিংহ অর্থাৎ তরুণ রবি ঠাকুরের চরিত্রে দেখা গিয়েছে ছবিতে । সেরা পোস্টার ডিজাইনের জন্যও পুরস্কৃত হয়েছেন পরিচালক অয়নাংশু বন্দ্যোপাধ্যায় ।