আদালতে বড় স্বস্তি রাজপালের! চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লি হাইকোর্ট। তবে জামিনের আবেদন মঞ্জুর হলেও বেঁধে দেওয়া হল শর্ত। সূত্রের খবর, এদিন শুনানির সময়ে বেলা তিনটের মধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেতাকে। শর্ত অনুযায়ী মামলাকারী সংস্থা মুরালি প্রজেক্টকে সেই টাকা দেওয়ার পরই বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে বলে জানা গিয়েছে। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে বলে জানা গেল বলিউড মাধ্যম সূত্রে।