সোমনাথ মন্দিরের ইতিহাস পর্দায় তুলে ধরবেন সঞ্জয়লীলা বনশালী এবং কেতন মেহতা

জুটি বাঁধলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং কেতন মেহতা। ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি “জয় সোমনাথ”-এর জন্য জুটি বেঁধেছেন তাঁরা। ১০২৫-১০২৬ খ্রিস্টাব্দে যখন গজনীর মাহমুদ গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ এবং লুণ্ঠন করেছিলেন ছবিতে সেই সময়কালকেই তুলে দরা হবে বলে জানা যাচ্ছে। সোমনাথ ভারতের অবিনাশী চেতনা এবং ভারতীয় সভ্যতার গৌরবের প্রতীক। এই বছর গজনী আক্রমণ, মন্দির ধ্বংস এবং পরবর্তীকালে এর পুনরুত্থানের ১,০০০ বছর পূর্ণ হচ্ছে। এই ছবিতে তুলে ধরা হবে ভারতের স্থিতিস্থাপকতা, বিশ্বাস এবং ভারতের অটুট চেতনার গল্প। বনশালী প্রোডাকশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “একটি মন্দির ভাঙা যেতে পারে, বিশ্বাস নয়। সঞ্জয় লীলা বানসালি উপস্থাপনা করছেন – জয় সোমনাথ। কেতন মেহতা পরিচালিত। বিশ্বব্যাপী সিনেমায়, ২০২৭।” সোমনাথের ইতিহাস ধ্বংসের উপর সৃষ্টির বিজয়ের বর্ণনা দেয়। ১০২৬ সালে গজনীর সুলতান মাহমুদের আক্রমণ থেকে শুরু করে শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশী আক্রমণ পর্যন্ত, এই বিশ্বাসের কেন্দ্রটিকে ধ্বংস করার বারবার প্রচেষ্টা করা হয়েছিল। তবুও, প্রতিবারই, ভারতের বীররা তাদের রক্ত ​​দিয়ে এই ভূমিকে রক্ষা করেছিলেন। ভারতীয় সিনেমার ইতিহাসে এত গভীর আবেগপূর্ণ এবং সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে এর আগে কখনও কোনও ছবি হয়নি। ফলে এই ছবি যে সকলের হৃদয়স্পর্শ করবেই তা নিশ্চিতভাবে বলা যায়। আগামী বছর এই ছবি মুক্তি পাবে।