মহিলা শ্রোতাকে উত্যক্ত করায় অনুষ্ঠান থামিয়ে প্রতিবাদ জেসমিনের, ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল দিল্লির  জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুকে ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’খ্যাত গায়িকা জেসমিন স্যন্ডালসের লাইভ কনসার্টের একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে গান থামিয়ে দুই ব্যক্তিকে বাইরে বার করে দেওয়ার জন্য বলেন জেসমিন। তাঁকে বলতে শোনা যায় নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে, “দয়া করে দর্শকাসনে থাকা ওই দুই ব্যক্তিকে বাইরে বার করে দিন। সমানে একজন মহিলাকে ওরা উত্যক্ত করে যাচ্ছে। যতক্ষণ না ওদের দু’জনকে বার করা হচ্ছে আমি গান শুরু করব না।” এই ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়।