টালিগঞ্জের অভিজাত আবাসনে ভয়াবহ আগুন। ডায়মন্ড সিটি আবাসনের টাওয়ার-২ তে আগুন লাগে। পঞ্চম তলায় আগুন লাগে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। এই আবাসনেই থাকেন টলিউডের একঝাঁক তারকা। যশ-নুসরত, অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা-সহ একাধিক তারকার ফ্ল্যাট রয়েছে। আগুন মুহূর্তে বড় আকার ধারণ করে। আতঙ্কে সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন যশ-নুসরতরা। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেখানে আগুন লাগে, সেই ঘরে কেউ ছিলেন না বলেই খবর। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর যায় পুলিশ ও দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। আসে পুলিশও। অনেক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে অংশে ছড়িয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।