সিনেপর্দায় ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি ফুটিয়ে তুলতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী

‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি সিনেপর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী। যদিও কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে, ‘ফাইলস’ ট্রিলজির পর ফের নতুন সিনেমায় হাত দিতে চলেছেন পরিচালক, তবে ছবির বিষয়বস্তু নিয়ে ধন্দ ছিল। এবার ধোঁয়াশা সরিয়ে নিজেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। তিনি যে ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন, সেখবর পুরোপুরি নিশ্চিত না করলেও পরিচালকের মন্তব্য, “একটি জাতীয়তাবাদী প্রজেক্টের কাজে হাত দিচ্ছি। যদিও এর থেকে বেশি কিছু এখনই ফাঁস করতে নারাজ বিবেক অগ্নিহোত্রী। তবে পরিচালক এও জানান যে, আমি এখনই কোনও নাম বলব না। আমি শুধু এটাই জানাতে চাই যে, আমি একটা বড় দেশাত্মবোধক কাজে হাত দিয়েছি। এবং আমি আমার সময়মতো ঠিক ঘোষণা করব। তবে সিনেমাটা বড় স্কেলের আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে।” ‘অপারেশন সিঁদুর’ সিনেমাটির জন্য প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে জুটি বেঁধেছে বিবেক। টি সিরিজ এবং বুদ্ধা প্রোডাকশনস যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় কীভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল? সেই ঘটনাই ফুটে উঠবে বিবেক অগ্নিহোত্রীর ফ্রেমে।