অস্কারের জন্য বন্ধ হচ্ছে ডলবির দরজা, বড় ঘোষণা অ্যাকাডেমির

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা ‘অস্কার’ পুরস্কারের জন্য বন্ধ হচ্ছে ডলবি থিয়েটারের দরজা ৷ 2029 সাল থেকে অস্কার তার 101 তম জার্নি শুরু করবে নতুন এক থিয়েটারের হাত ধরে ৷ সূত্রের খবর, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠানের আয়োজন হলিউড ছেড়ে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল (ডাউনটাউন)-এর ভেন্যুতে স্থানান্তরিত হবে ৷ পাশাপাশি, 2029 সাল থেকে অস্কার অনুষ্ঠান ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হতে শুরু করবে। অর্থাৎ অস্কারের 101 তম সফর ইতিহাসের পাতায় নতুন করে শুরু করবে ৷ এক যৌথ বিবৃতিতে, অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং অ্যাকাডেমির প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর ‘এইজি’র (Anschutz Entertainment Group)-এর সঙ্গে এই সহযোগিতার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছেন। অত্যাধুনিক লাইভ বিনোদন কেন্দ্রগুলো পরিচালনা করার ক্ষেত্রে এই কোম্পানির বিশেষ দক্ষতার পরিচয় রাখে ৷ নতুন এই জায়গা বিশ্বব্যাপী সিনেমা উদযাপন করার জন্য আদর্শ পটভূমি হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার বলেন, “AEG-এর মতো একটি বিশ্বশক্তি বা ‘গ্লোবাল পাওয়ারহাউস’-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত লাইভ পারফরম্যান্স ভেন্যু নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে তাদের পূর্ববর্তী সাফল্যের রেকর্ড সত্যিই অতুলনীয় ৷”