অনুষ্ঠিত হল যীশু-সৌরভের ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’- এর ‘প্রোডাকশন নম্বর ওয়ান’- এর শুভ মহরৎ

শুরু হল  যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’- এর যাত্রা। এনটি ওয়ান স্টুডিয়োতে অনুষ্ঠিত হল তাঁদের প্রযোজিত প্রথম সিনামা ‘অভিমান’-এর শুভ মহরৎ। এদিন ক্যামেরা, স্ক্রিপ্ট পুজোর পর ছবির নাম ঘোষণা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, অভিজিৎ সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রিয়া কার্ফা, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। ‘অভিমান’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখবেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী, যীশু সেনগুপ্তকে। এছাড়াও অভিনয় করবেন প্রিয়া কার্ফা, কাঞ্চন মল্লিক-সহ একঝাঁক তারকা। মূলত ত্রিকোণ প্রেমের গল্প ‘অভিমান’। ৫ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।