নিজের পঞ্চাশতম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দেব। রবিবার নিজেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন তারকা সাংসদ। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর সঙ্গে ছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা গিয়েছিল বাইক অ্যাম্বুল্যান্স দাদা ছবির পোস্টার। রবিবার ফের ছবি পোস্ট করে সুখবর দিলেন দেব। লিখলেন, “#BAD কাজ শুরু। বাইক অ্যাম্বুল্যান্স দাদা।” অর্থাৎ আজ থেকেই শুরু হল শুটিং।