গত ১১ জানুয়ারি সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীর ঘর আলো করে এসেছিল পুত্র সন্তান। এবার সোশাল মিডিয়ায় প্রথমবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অদিতি। এদিন সোশাল মিডিয়ায় একরত্তির প্রথম ছবি ভাগ করে নেন গায়িকা। পোস্টের ক্যাপশনে অদিতি লেখেন, ‘আদর আর ভালোবাসায় ভরা এক মাস।’ যদিও ওই পোস্টে সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি অদিতি। গায়িকার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাতের মাঝে রয়েছে ছোট্ট একটা তুলতুলে পা। যা দুই হাতে ধপরে রয়েছেন দু’জনে। দেখে বোঝাই যাচ্ছে সন্তানকে আগলে রেখেছেন অদিত ও দেবরাজ। গায়িকার ওই পোস্টে তাঁকে আরও একবার শুভেচ্ছায় ভরিয়েছেন দেবচন্দ্রিমা সিংহরায় ছাড়াও টলিপাড়ার অনেকেই।