রাজের জন্মদিনে শুভশ্রীর আদুরে পোস্ট

২১ ফেব্রুয়ারি ৫১ বছরে পা রাখলেন রাজ চক্রবর্তী। এদিন বরাবরের মতো আদুরে পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার কথা জানালেন শুভশ্রী গাঙ্গুলী। আদুরে পোস্টে রাজঘরনি লিখলেন, ‘স্বয়ং ঈশ্বরও জানেন আমাদের একে অপরকে ঠিক কতটা প্রয়োজন জীবনের প্রতিটা ক্ষেত্রে। তোমাকে খুব ভালোবাসি আমার জীবনের সেরাটা হলে তুমি। আমার ভালোবাসা তোমাকে শুভ জন্মদিন।’ শুভশ্রীর পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বহু তারকা। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই রাজের জন্মদিনের সেলিব্রেশনে মেতে ওঠেন শুভশ্রী ও পরিবাররে সকলে। রাজের বাহুলগ্না হয়ে হাসিমুখে পোজ দিয়েছেন শুভশ্রী। নায়িকার খোলা কাঁধে চুমু খেয়ে ভালোবাসা উজাড় করে দেন প্রেম জাহির করেছেন রাজও। ঘরোয়া ভাবেই কাছের সকলকে নিয়েই এদিন উদযাপন সেরেছেন রাজ। নৈশভোজ সেরেছেন রেস্তরাঁয়। সোশাল মিডিয়ায় সেই ছবিরও দেখা মিলেছে। মেনুতে ছিল ইটালিয়ান খাবার। ছিল ব্রাশেটা,মার্গারিটা পিজ্জা,নানা ধরণের পেস্ট্রি।