আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। নিজেরদের জীবনের এই নতুন শুরুকে এক উৎসবের আমেজ দিতে চলেছে তাঁরা। আর এই উৎসবের একটি অংশে নায়ক-নায়িকা আয়োজন করলেন এক ক্রিকেট লিগের। পেশাদার ক্রিকেটার না হলেও বিজয়-রশ্মিকাও মাতলেন ব্যাট-বলের লড়াইয়েই। ইতিমধ্যেই ‘বীরুষ্কা’র মতো তাঁদের জুটিকেও একটা ছোট্ট নামে ডাকা শুরু করেছেন অনুরাগীরা। ‘বিরোশ’। আর সেই নামেই ক্রিকেট লিগের আয়োজন করলেন তাঁরা। যে ঝলক শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে ওই নামের নানা পতাকা থেকে খাবারের বাক্স ইত্যাদি। বোঝাই যাচ্ছে, দুই পরিবার মিলেমিশে বাইশ গজের খেলার মাধ্যমে পরস্পরের আরও ঘনিষ্ঠ হবেন বলেই এমন পরিকল্পনা।