রণবীর সিং-এর কাছে হুমকি ফোনে চাওয়া হয় ১০ কোটি টাকা। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এবার সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মার কাছে ইমেল মারফত হুমকি পাঠালো বিষ্ণোই গ্যাং। সূত্রের খবর, বুধবার একটি ইমেল আসে আয়ুশ শর্মার কাছে। সেই ইমেলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আরও একবার সেই হুমকি ইমেলে স্মরণ করিয়ে দেওয়া হয়, সলমনের পরিবার ও ঘনিষ্ঠ কাউকে রেহাই দেওয়া হবে না। এই মেল যে বিষ্ণোই গ্যাংই পাঠিয়েছে তা স্পষ্ট কড়া হয়েছে ওই মেলে। শোনা যাচ্ছে, আয়ুশের কাছে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকাও। এদিন হুমকি পাওয়ার পর থেকেই কড়া হয়েছে অর্পিতা-আয়ুশের মুম্বইয়ের বাড়ির বাইরের নিরাপত্তা।